ডেস্ক রিপোর্ট ১০ নভেম্বর ২০২৪ , ৩:৩৮:০৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে থেকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে বৈষম্য বিরোধী ষছাত্র আন্দোলনের কর্মীরা এ কর্মসূচি পালন করে। যা ঘন্টা ব্যাপী চলতে থাকে।
এসময় সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামীলীগ ও তার দোসর রা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করার যে পায়তারা করছে তা রুখে দিতে ছাত্র-জনতা সমন্বয়ে সারাদেশব্যাপী আজকে এ কর্মসূচি পালিত হচ্ছে।
তারা আরো বলেন কোনভাবেই বাংলাদেশে আর কোন অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগকে দেয়া হবে না। এ সময় বক্তারা গত ১৬ বছরে আওয়ামী লীগ যে গণহত্যা সহ বিভিন্ন অপকর্ম করেছে তার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান”।

















