সাতক্ষীরা

সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিনিধি : ৮ জানুয়ারি ২০২৫ , ৫:৪০:২৩ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা  শহর শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী সন্ধা ৮টা মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রটারী খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাপক ওবায়দুল্লাহ। সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা কমর্পরিষদ সদস্য  আছাদুজ্জামান মুকুল, শুরা সদস্য এড আজিজুল ইসলাম, শহর নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান ও
ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারী, এড. আবু তালেব, মাষ্টার  বদিউজ্জিমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর