সাতক্ষীরা

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অলিভার এসএসসি জয়

  ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫ , ২:৫৮:০৩ অনলাইন সংস্করণ

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহজাবীন হাসান অলিভা গোল্ডেন এ-প্লাস অর্জন করেছেন। এই সাফল্যে খুশির জোয়ার বইছে তাঁর পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় এলাকাজুড়ে।
অলিভা সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবু হাসান একজন চাকরিজীবী এবং মা মানোয়ারা পারভীন চামেলী একজন প্রতিষ্ঠিত আইনজীবী। ছোটবেলা থেকেই পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ ও মা-বাবার সহানুভূতিশীল ও উদ্বুদ্ধকরণ মনোভাব তাঁকে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় অলিভা বলেন, “এই অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও দোয়া রয়েছে। বিশেষ করে আমার মা সবসময় আমাকে সাহস দিয়েছেন, পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ দিয়েছেন।”
ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানান, “আমি ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। সবার দোয়া ও আশীর্বাদ চাই।”
স্কুল শিক্ষকরা জানান, অলিভা সবসময়ই পড়াশোনায় মনোযোগী, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবান ছিল। তাঁর এই ফলাফল পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফল। তাঁর এ সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তাঁরা।

আরও খবর