সাতক্ষীরা

নগরঘাটায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  মো. আবু রায়হান ৩০ নভেম্বর ২০২৪ , ৪:০২:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা তালা উপজেলা নগরঘাটা কালিবাড়ি সোনালি সংঘের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর (শনিবার) ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মহব্বত আলী সরদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আখতারুজ্জামান মোড়ল।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটা গ্রুপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব সাধু, তুবা পাইপের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মীর শাহিন অগ্রগতি সংস্থার পরিচালক আব্দুস সবুর, যুবদলের আহবায়ক এরশাদ হোসেন মিলন। বিশিষ্ট সমাজসেবক মনোরঞ্জন মন্ডল, যুবদলের সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইনসাফ আলী সরদার, প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল।
পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন এস এম পলাশ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা মোঃ ইমরান হোসেন ও তার সহযোগীরা। উক্ত ফাইনাল খেলায় সাবেক চেয়ারম্যান মোঃ মহব্বত আলী সরদার বলেন, তরুণদের উশৃংখল জীবন থেকে ফিরে এসে খেলায় মনোযোগ দিতে হবে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন তালা সিয়াম ফুটবল একাদশ ও পাজিয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের কোন দল গোল না করতে পারায় খেলাটি ট্রাইব্রেকারের মাধ্যমে সম্পন্ন করা হয়। এবং তালা সিয়াম ফুটবল একাদশ ৫-৪ ব্যবধানে বিজয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্য পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তালা সিয়াম ফুটবল একাদশের গোলকিপার মোঃ আমির হোসেন, টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন তালা সিয়াম ফুটবল একাদশের মো: সাইফুল হোসেন।

আরও খবর