দেবহাটা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন

  দেবহাটা প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৩:২৯:১৪ অনলাইন সংস্করণ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও পরে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, ক্লাবের সদস্য সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। আলোচনা শেষে অসহায় শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরন করার জন্য রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

আরও খবর