সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চন্দনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে, চন্দনপুর যেহেতু বর্ডার অঞ্চল, এই অঞ্চলে চোরা চালান, মাদক ব্যবসায়ীদের কারণে যুবসমাজ সহ সব শ্রেণীর লোক অপরাধের সাথে জড়িত হচ্ছে, তাই আমি কথা দিচ্ছি শুধু চন্দনপুর নয় কলারোয়া উপজেলাকে চোরা চালান ও মাদক নির্মূল করব।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মফিদুল হক লিটু।
জনসভায় বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ডাক্তার আসাদুজ্জামান জানান, গ্যাসজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি এখন ভালো আছেন।