নিজস্ব প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৩:১৩:৪৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এ্যাডঃ এম.শাহ আলম এবং সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদুল ইসলাম সহ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন করেছেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডঃ জি.এম.লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব এ্যাডঃ ইউনুস আলী ।
এসময় নব-নির্বাচিত সভাপতি এ্যাডঃ এম.শাহ আলম বলেন, দীর্ঘ দিন পর নির্বাচন হয়েছে যাদের সহযোগিতায় নির্বাচন হয়েছে তাদের এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সকল দ্বিধাদ্বন্দ ভুলে সকলের সহযোগিতায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উন্নয়ন করতে চাই ।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র এ্যাডঃ এ কে.এম.শহিদুল্লাহ, প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন, এ্যাডঃ মোঃ শহিদুল্লাহ (২), সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাডঃ ড.রবিউল ইসলাম খান, জি.পি. এ্যাডঃ অসীম কুমার মন্ডল, পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাওার, নারী শিশু কোর্টের বিশেষ পিপি এ্যাডঃ মোঃ আলমগীর আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ বাসাতুল্লাহ আওরঙ্গী বাবলা, পবিত্র গীতা পাঠ করেন এ্যাডঃ অনিত মুখার্জি।

















