সাতক্ষীরা

৬ দফা দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  মাসুদ রানা মনা ৪ অক্টোবর ২০২৫ , ৩:০১:৪৫ অনলাইন সংস্করণ

ন্যায্য অধিকার আদায়ে আবারও রাজপথে নামলেন স্বাস্থ্য সহকারীরা। ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এরই অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মবিরতিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মোশারফ হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, আব্দুস শহিদ ও রনজিত কুমার ঘোষসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, বারবার আন্দোলনের পরও কোনো ইতিবাচক সিদ্ধান্ত মেলেনি। বছরের পর বছর ধরে অবহেলা আর বঞ্চনার শিকার হয়ে তারা আজ বাধ্য হয়েছেন কর্মবিরতিতে যেতে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারা জানান—৬ দফা দাবি অবিলম্বে মেনে না নিলে আন্দোলন আরও কঠোর করা হবে।

তাদের দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও ঘোষণা দেন স্বাস্থ্য সহকারীরা।

আরও খবর