ডেস্ক রিপোর্ট ১৩ জুলাই ২০২৫ , ১২:০২:০২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার স্মার্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে একটি সাইন্টিফিক সেমিনার ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার।
সেমিনারে শিক্ষামূলক ও চিকিৎসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ অনিন্দ্য দাস সৌরভ এবং একই হাসপাতালের সাইকোলজিস্ট মীর মহাব্বত আলী।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ ওহিদুজ্জামান, সহ-সভাপতি গ্রাম ডাঃ আনোয়ার পারভেজ, পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সেমিনার শেষে সংগঠনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

















