সাতক্ষীরা

সাতক্ষীরায় দুই দিন ব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন

  ডেস্ক রিপোর্ট ২৯ জানুয়ারি ২০২৫ , ২:৪৭:৩৩ অনলাইন সংস্করণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় দুই দিন ব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরাফাত হোসেন, সদর উপজেলা বিএনপি আহবায়ক এড. নুরুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামসহ অন্যান্যরা।
এবারের এ তারুণ্য মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে। এতে তরুন-তরুনীসহ নানা বয়সীর উদ্যোক্তাদের এবং সরকারী বিভিন্ন দফতরের বিভিন্ন সমাগ্রীর স্টল রয়েছে।

আরও খবর