সাতক্ষীরা

সিডো’র দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

  প্রেস বিজ্ঞপ্তি ৭ এপ্রিল ২০২৫ , ১১:৫০:৩৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সিডো কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ই এপ্রিল-২০২৫) সকাল ১০টায় সিডো সংস্থার দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভাস্ত বাটকেখালী সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বরুন কুমার মল্লিক সভাপতি ও শ্যামল কুমার বিশ^াস কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য সিডো’র কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মি: হেনরী সরদার, সাবেক পৌর মহিলা কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি ও সাবেক পৌর কাউন্সিলর আসাদ আহমেদ অঞ্জু। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার মোঃ মশিদুল হক ও সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার মোঃ তরিকুল ইসলাম। নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি প্রতিভা রায়, সাংগঠনিক সম্পাদক স্বরজিৎ কুমার সরকার, কোষাধ্যক্ষ নাজমুন নাহার, দপ্তর সম্পাদক শাহানাজ পারভীন ও হিসাবরক্ষক প্রভাকর মন্ডল। সভায় সিডো সংস্থার সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর