ডেস্ক রিপোর্ট ১৫ এপ্রিল ২০২৬ , ২:৫৬:০২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার শ্রেণিকক্ষে এ আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিগত সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাক্তন সুপার মাওলানা আব্দুল কাদের। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান, শাওন ও ফজলুর রহমান, সহ-সুপার আবদুল মান্নান, ইবতেদায়ী প্রধান শিক্ষক মফিজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এবার পরীক্ষায় নকলের কোনো সুযোগ নেই। পরীক্ষা কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। তাই সকল পরীক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে শতভাগ পাস নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় এডমিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে এবং পরীক্ষার অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।”
উল্লেখ্য, চলতি বছর আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট ২৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

















