নিজস্ব প্রতিনিধি ২ মে ২০২৬ , ৩:৫৬:১৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দিন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামানসহ অনেকে।
খেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
ফলাফলে, বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়।

















