প্রেস বিজ্ঞপ্তি ৪ আগস্ট ২০২৫ , ৩:৪৯:৩৩ অনলাইন সংস্করণ
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শান্তিপূর্ণ গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখা।
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এই গণমিছিলে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের স্মরণে আমরা দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় এ গণমিছিল অনুষ্ঠিত হবে। জেলার প্রতিটি উপজেলায়ও এ কর্মসূচির আওতায় শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হবে।”
তিনি সাতক্ষীরাবাসীসহ জামায়াতের সকল নেতাকর্মীদের গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচিকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। মিছিল সফল করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করছি।”

















