সাতক্ষীরা

গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ত্যাগ ইতিহাসে অমর : এ্যাড.আকবর আলী

  ডেস্ক রিপোর্ট ৫ জানুয়ারি ২০২৬ , ১:৩২:১৭ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লাবসা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার (৫ জানুয়ারি) বিকেলে থানাঘাটা এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট মো. আকবর আলী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও ত্যাগ এ দেশের মানুষ কোনোদিন ভুলবে না।”
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মো. আবুল হাসান, শেখ শফিকুল ইসলাম মধু, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আছানুর রহমান, শেখ আবদুল হান্নান, সিরাজুল ইসলাম, আনিছুর রহমান, শেখ আব্দুর রহমান, আব্দুল মান্নান, ফজর আলী, মনিরুল ইসলাম, মত্তে আলী, শেখ আব্দুল আলীম, আব্দুল গফুর, মহারম আলীসহ প্রায় দুই শতাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব কুতুবউদ্দিন মনা। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর