তালা উপজেলা ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার ২৫ মার্চ মুড়াকলিয়া স্কুল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সাবেক সাংসদ সদস্য গণমানুষের নেতা হাবিবুল ইসলাম হাবিব।
ইফতার পূর্ববতী আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, তালা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম , সাবেক উপজেলা সভাপতি ও বার বার নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক ২ নং নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোঃ মোহাব্বত আলী সরদার, সাবেক তালা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ, যুব নেতা মীর মিল্টন , তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ সামরুল ইসলাম মিলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর,খলিলনগর ইউনিয়নের যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক মো: আ:ওহাব মোড়ল,সরুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ রাশেদুল হক রাজু, যুব নেতা ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সাবেক যুবদলের যুগ্ম আবহাওয়াক মেহেদী হাসান, যুব নেতা মোঃ মন্টু ভাই,সাইদুর রহমান সাইদ সহ-সভাপতি, ছিলেন মোহাম্মদ তুহিন রিয়াদ, মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও মোহাম্মদ জুয়েল । ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৫নং তেতুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবুল হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সদস্য সচিব আব্দুল মান্নান মোড়ল (মিঠু)।
উক্ত ইফতার মাহফিলে প্রধানঅতিথির বক্তব্যে বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন। মানবতার মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন তার বয়স হয়েছে তার চিকিৎসার দরকার নেই। এখন আপনি কোথায়, পাশের দেশে বসে যতই ষড়যন্ত্র করেন সেটা বাস্তবায়ন হবে না বাংলার জনগণ সেটা মেনে নেবে না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস কে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে চুবাইতে চেয়েছিলেন। এখন আপনি সেই দেশ ছেড়ে পালিয়েছেন, আপনার অত্যাচার আল্লাহও সহ্য করতে পারে নাই।