কালিগঞ্জ

কালিগঞ্জে সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা

  কালিগঞ্জ প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ৩:১৯:৫২ অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নতুনভাবে গঠিত উপজেলা সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি, ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি নবগঠিত কমিটির নাম ঘোষণা করে সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, সঠিক ও নিরপেক্ষ সংবাদ মাধ্যমে ফোরামের সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, ‘দৈনিক জনকণ্ঠ’ ও ‘এনটিভি অনলাইন’ প্রতিনিধি মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের আমির সহকারী অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনর রশিদ মৃধা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এবং বেসরকারি সংস্থা সুশীলন এর পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।

নবগঠিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন গাজী মিজানুর রহমান, আবু রাসেল আসকারী ও শেখ শরিফুল ইসলাম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মহসিন আলী ও আবু বক্কর সিদ্দিক। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. হারুন উর রশিদ, অর্থ সম্পাদক শেখ আলমগীর হোসেন, অফিস সম্পাদক আমির হামজা, কৃষি সম্পাদক ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবীর, ক্রীড়া সম্পাদক আবুল কালাম বিন আকবর, স্বাস্থ্য সম্পাদক আব্দুস সাত্তার, আইন সম্পাদক হাবিল্লাহ বাহার, শিক্ষা সম্পাদক আবু ঈসা, আইসিটি সম্পাদক তাজুল হাসান সাদ, পাঠাগার সম্পাদক জি এম গোলাম রব্বানী, প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মারুফ বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মারুফ হাসান, আব্দুল মাজেদ, আব্দুল আহাদ ও এসকে মনিরুজ্জামান।

সহযোগী সদস্যরা হলেন মো. আলাউদ্দিন, শাহনেওয়াজ সৈকত, সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, রেদোয়ান মামুন, আদর আলী, সুলতান মাহমুদ ও সঞ্জয় অধিকারী।
সভায় উপস্থিত সবাই নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের কার্যক্রমের জন্য সাফল্য কামনা করেন।

আরও খবর