মুহাম্মদ হাফিজ ২০ আগস্ট ২০২৫ , ৩:৩২:৪৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী সদস্যদের সুবিধা নিশ্চিত করতে বুধবার (২০ আগস্ট) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ এফতেখারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান এবং সদর উপজেলার প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী ২৮ জন সদস্যকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। বাইসাইকেল বিতরণের মাধ্যমে সদস্যদের চলাচল সহজ হবে এবং তাঁদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানান, এই ধরনের উদ্যোগে সদস্যরা আরও সক্রিয়ভাবে কমিউনিটির সেবা দিতে পারবে এবং তাঁদের দৈনন্দিন কাজের গতি বৃদ্ধি পাবে।

















