ডেস্ক রিপোর্ট ৮ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪৩:৪৪ অনলাইন সংস্করণ
সংবাদ সংগ্রহে নেমে থাকা সাংবাদিকদের হাতে কোরআন মাজীদ তুলে দিল সাতক্ষীরা শহর ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানটি শহরের মুন্সিপাড়া এলাকায় কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা ৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় আল আমিন ট্রাষ্টের মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করেছিল। শহর শিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিফাতুল আলম।
সেমিনারে সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান এবং আল আমিনসহ শহর শাখার সকল কার্যকরী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, বিতর্ক সম্পাদক মোঃ মোর্শেদুল ইসলাম, আইন সম্পাদক আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মোঃ শাহনেওয়াজ এবং মানবসেবা সম্পাদক মোঃ শামীম হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যাসিবাদী আওয়ামী দূঃশাসনে আহত, পঙ্গুত্ব, নির্যাতিত, ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

















