সাতক্ষীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  নিজস্ব প্রতিনিধি ২ জুন ২০২৬ , ২:৫৮:০১ অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টায় শহরের কে-লাইন চত্বরে সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শেখ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতি আজও দেশের মানুষের জন্য প্রেরণার উৎস।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজ।

আরও খবর