ডেস্ক রিপোর্ট ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৯:২১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শিয়ালডাঙ্গা কারিমা দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল লতিফ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, জেলা জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির সহ-সম্পাদক আব্দুর রউফ, সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদরাসা সমিতির সহ-সম্পাদক মো. আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. ওসমান আলী এবং অফিস সহকারী শেখ ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।
ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক মো. ইমরান ফকির। সহকারী রেফারি ছিলেন মো. হারুন খান, বাবর আলী ও রঘুনাথ সরকার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক এম. ইদুজ্জামান ইদ্রিস।

















