ডেস্ক রিপোর্ট ৮ অক্টোবর ২০২৫ , ১১:৩৯:০১ অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী ১২৫ মিলিয়ন গ্রাহক অর্জনের সাফল্যে হিরো মোটরসাইকেল উদযাপন করেছে সাতক্ষীরার জনপ্রিয় মোটরসাইকেল বিক্রয় প্রতিষ্ঠান কাশেম মটরস।
সাতক্ষীরা শহরের কুখরালি মোড়ে, সংগ্রাম টাওয়ারের পাশে, আল-কোরআন একাডেমীর নিচে অবস্থিত কাশেম মটরসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রাজু সিদ্দিকী, সহকারী ম্যানেজার নাজমুল হোসেন, আরিফ, জয়নাল, পল্লবসহ অন্যরা।
অনুষ্ঠানে ম্যানেজার মো. রাজু সিদ্দিকী বলেন, “হিরো শুধু একটি মোটরসাইকেল নয়, এটি মান, আস্থা ও পারফরম্যান্সের প্রতীক। আমাদের গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসই আজ হিরো ব্র্যান্ডকে এই সফলতার উচ্চতায় পৌঁছে দিয়েছে। কাশেম মটরস সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা, দ্রুত ডেলিভারি ও সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বাইক দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, হিরো মটোকর্প বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান, যারা নিয়মিত নতুন মডেল ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে আসছে।

















