নিজস্ব প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৩৪:২৯ অনলাইন সংস্করণ
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, এবং সুশীলন সাতক্ষীরার উপপরিচালক জি এম মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. এস. এম. হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, জেলা অন্ধ ও পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি ও সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ২৩টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।

















