আশাশুনি

আশাশুনি ও কলারোয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  শেখ ফরিদ আহমেদ, ময়না ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩:১৮:৩৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়ায় পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। কলারোয়ার কেড়াগাছি মৃত শিশুর নাম ইরফান খাঁ (০২)। সে ইকরাম খাঁর পুত্র।

স্থানীয়রা জানান, শিশু ইরফানকে গোছল করানোর জন্য তার বাবা ঘরের বাইরে এনে রাখে। কিছুপর তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির রান্না ঘরের পাশে একটি ডোবায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

অপরদিকে আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের ধীরাজ সানা জানায়, বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র সানার কন্যা ঈশিতা সানা (৫) মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে গোসল করার সময় মৃত্যু হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরিফিন ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর