সাতক্ষীরা

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে কোডিনযুক্ত সিরাপসহ ১ জন গ্রেফতার

  ডেস্ক রিপোর্ট ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৪৭:৩৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ বোতল কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) সুমন মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি সাতক্ষীরা সদর থানার নবাতকাঠী এলাকার মৃত খলিল মিয়ার ছেলে মোঃ কবিরুল ইসলাম ওরফে কবির (৪১)–এর বসতবাড়ির সামনে ইটের রাস্তায় পরিচালিত হয়। এসময় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫ বোতল কোডিনসমৃদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। পরে আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খান–এর তত্ত্বাধানে এ অভিযান পরিচালিত হয়।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর