সাতক্ষীরা

নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সাতক্ষীরার দায়িত্বভার গ্রহণ করলেন

  ডেস্ক রিপোর্ট ২৯ নভেম্বর ২০২৫ , ৪:১৫:১৪ অনলাইন সংস্করণ

অদ্য ২৯ নভেম্বর সাতক্ষীরায় জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

যোগদান অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল দায়িত্ব গ্রহণকালে সততা, পেশাদারিত্ব ও জনসেবার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর