সাতক্ষীরা

সাতক্ষীরায় আইনজীবী ফোরামের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

  প্রেস বিজ্ঞপ্তি ১৫ জুলাই ২০২৫ , ২:৪০:০৭ অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী। তিনি বলেন, “বাংলাদেশে তারেক জিয়াই একমাত্র জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে কোনো মিথ্যাচার বা অপপ্রচার এই দেশের মানুষ মেনে নেবে না।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাওয়ার। বক্তব্য রাখেন বিজ্ঞ জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল, অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ এখলেছার আলী বাচ্চু, অ্যাডভোকেট এম.এ শহীদ হাসান, অ্যাডভোকেট আবু সাইদ রাজা, অ্যাডভোকেট ই.জে. শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট ইমরান শাওন, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট তোহা কামাল উদ্দিন হীরা, অ্যাডভোকেট এস.এম. সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট তারিফ ইকবাল অপু, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট এস.এম. সালাহউদ্দীন, অ্যাডভোকেট হাসনাত মনির, অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মাগফুর রহমান, অ্যাডভোকেট আইয়ুব আলী ও অ্যাডভোকেট রবিউল ইসলাম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “তারেক রহমানের নামে অপপ্রচার চালানো হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং তা সফলভাবে পালন করা হবে।”
তারা আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ঘরে ঘরে, গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে।”

আরও খবর