সাতক্ষীরা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিঠু খানের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

  নিজস্ব প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৩:১৪:১৯ অনলাইন সংস্করণ

গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–২ (সদর+দেবহাটা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শফিউজ্জামান সজিব, বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক এবং জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মানুষ।

বিএনপি নেতা মিঠু খান জানান, বেগম খালেদা জিয়া দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের এই সংকটময় সময়েও তার অভিজ্ঞতা ও নেতৃত্ব জাতির জন্য অপরিহার্য। আমরা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতী ইয়াসিন আলম খান। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনায় মোনাজাত করেন।

দোয়া মাহফিল শেষে কোরআনের হাফেজ, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও খবর