মো: আবু রায়হান ১৫ ডিসেম্বর ২০২৫ , ৩:৫০:৪২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী এলাকায় অবস্থিত মারকাজুল উলুম মহিলা মাদ্রাসা-এর উদ্যোগে এতিম, গরীব ও অসহায় শীতার্ত ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদ-এর সম্মানিত চেয়ারম্যান মহব্বত আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপি-র সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ মোজাম্মেল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইনসাফ আলী সরদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

















