ডেস্ক রিপোর্ট ৮ জানুয়ারি ২০২৬ , ১:৪৭:৩০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর থানা পুলিশ মামলার সাজা ও গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফজলে সাব্বি সোহান (পিতা: এসএম রেজাউল ইসলাম, সাং: শাল্যে) ও মোঃ আশরাফুল ধাবক (পিতা: মৃত ওসমান গনি, সাং: গোবন্দিকাটি), উভয়ই সাতক্ষীরা সদর থানার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলার সাজা ও গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















