সাতক্ষীরা

ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  ডেস্ক রিপোর্ট ১৯ মার্চ ২০২৬ , ৪:৩২:২৬ অনলাইন সংস্করণ

পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ রমজান) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা দুনিয়াবি কোনো স্বার্থে মানবিক কাজ করতে চাই না। আজ আমরা পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি, ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো এই প্রত্যাশা রাখি। একই সঙ্গে সমাজের সামর্থ্যবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্চা, নুডলস ও তেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সুপার মো. আছগর আলী, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু সাঈদ, সেক্রেটারি মো. মাসউদ, সহ-সভাপতি হযরত আলী, সহ-সম্পাদক আরিফুল ইসলাম রোহিত, ইমাম হুসাইন রাজ, আতিক মুজাহিদসহ অন্যান্যরা।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়ন এবং পৌরসভার পলাশপোল এলাকায় পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আরও খবর