মাসুদ রানা, কুশখালি প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৪৭:৩৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাদড়া বাজার থেকে মিরগীডাঙ্গা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ভাদড়া বাজার এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে সড়ক সংস্কারের কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বাউখোলা থেকে মিরগীডাঙ্গা বাজার অংশটি বেহাল অবস্থায় থাকায় জনসাধারণের চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটিতে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
স্থানীয়দের অভিযোগ ছিল, বহুদিন ধরেই তারা এই সড়ক দিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সাধারণ জনগণ জানান, সড়কটি সংস্কার সম্পন্ন হলে ভাদড়া ও মিরগীডাঙ্গা বাজারসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসী আরও জানান, এই সড়কটি তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ও মানসম্মতভাবে সংস্কার কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

















