সাতক্ষীরা

ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের অধিকার ফিরে আসবে: মুহা: আব্দুল খালেক

  ডেস্ক রিপোর্ট ২৪ জানুয়ারি ২০২৬ , ৫:২৮:৫৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক শ্রমিকদের অধিকার ও কল্যাণে গুরুত্বারোপ করে বলেছেন, “শ্রমিকরা আমার বন্ধু। যদি ইসলামী শ্রম নীতি কার্যকর করা যায়, শ্রমিকও ভালো থাকবে, মালিকও ভালো থাকবে। আমরা বারবার প্রতারিত হয়েছি, আর আর কখনও প্রতারিত হতে চাই না।”
তিনি আরও বলেন, “মানবিক নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আগামী দিনে এদেশের সঠিক পরিচালনা ডা. শফিকুর রহমানের নেতৃত্বেই সম্ভব।”
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় সাতক্ষীরা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পুরাতন সাতক্ষীরার মোসলেমা আদর্শ একাডেমি মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো: মেহেরুল্লার এবং পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কমপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, ২নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলামসহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে শ্রমিকদের সমস্যা ও অধিকার রক্ষা ও কল্যাণমূলক নীতির বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও খবর