সাতক্ষীরা

মাদকবিরোধী বার্তায় সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ শুরু

  ডেস্ক রিপোর্ট ২৯ মার্চ ২০২৬ , ১:৫৯:৩৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি খেলাধুলা সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। চিকিৎসকরা মানুষের সেবায় নিয়োজিত থাকলেও নিজেদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, সাতক্ষীরার ক্রীড়াঙ্গন অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। খেলায় জয়-পরাজয় থাকলেও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ডা. রাজিব কওছার, টুর্নামেন্ট কমিটির মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আরএসএম হাসানুল হক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ, ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. সাকিব, ডা. মেহেরুপসহ সাতক্ষীরার স্বনামধন্য চিকিৎসক ও সহকারী চিকিৎসকবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ ও একতা হাসপাতাল একাদশ। টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং একতা হাসপাতালকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবি কোর্সপ্রাপ্ত ফজলুর রহমান ও লিটু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

আরও খবর