সাতক্ষীরা

কদমতলায় দিনের আলোতে মোটরসাইকেল চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

  ডেস্ক রিপোর্ট ২৮ এপ্রিল ২০২৬ , ৪:৩২:২৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কদমতলা এলাকায় দিনের আলোতেই একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে কদমতলা বাজার সংলগ্ন একটি মুদিখানা দোকানের সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

চুরি হওয়া মোটরসাইকেলটি Hero Passion Pro মডেলের, যার রঙ লাল। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর সাতক্ষীরা হ-১২-৫৫৭৪। এছাড়া ইঞ্জিন নম্বর HA10EDAGA40784 এবং চ্যাসিস নম্বর MBLHA10ERACA21680 বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, তিনি অল্প সময়ের জন্য দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে গেলে এই সুযোগে চোর সেটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি কাছাকাছি স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং সেই ফুটেজ থেকে চোরের একটি ছবি সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় মীর সাঈদ হাসান বাদী হয়ে মটরসাইকেল চুরির একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, মোটরসাইকেল বা অভিযুক্ত ব্যক্তির সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক।

যোগাযোগ:
শেখ নাজমুল হাসান
মোবাইল: ০১৯১১-৮৩৮১১৭ / ০১৭১০-০০৩৪৯৮
ঠিকানা: সাতক্ষীরা সদর

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে এবং দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরও খবর