মাসুদ রানা মনা ২৯ এপ্রিল ২০২৬ , ১২:৪৯:২৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার খানপাড়া গ্রামে র্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় মোঃ এয়াকুব খান (৩১) ও মোঃ নাজিম উদ্দীন (৩৯) নামে দুই ব্যক্তিকে।
অভিযানে তাদের কাছ থেকে মোট ১,৫৬৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৯৭১ বোতল উইনকোরেক্স, ৩০০ বোতল স্কাপ, ২৯৩ বোতল কফ এবং ২ বোতল অন্যান্য মাদক।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়ভাবে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

















