শ্যামনগর

শ্যামনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯ প্রার্থী, ভোট ৫ সেপ্টেম্বর

  এম কামরুজ্জামান, ব্যুরো শ্যামনগর ১৫ আগস্ট ২০২৬ , ২:১৩:০০ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ সেপ্টেম্বর শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪৭ জন।

শনিবার (১৫ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার আবু সাইদ মাহমুদ এবং নির্বাচন কমিশনার কৃষ্ণেন্দু মুখার্জি ও জি এম মাহাবুব আলম প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সামিউল ইমাম আজম (মনির) ও এস এম মোস্তফা কামাল। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবু কওছার ও জাহিদুল ইসলাম (সুমন)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আসাদুজ্জামান লিটন ও আনিসুর রহমান (সুমন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জি এম মোহাম্মাদ আলী, মো. মুরাদ হোসেন ও তপন কুমার বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদক পদে জি এম আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান (মারুফ), দপ্তর সম্পাদক পদে অনাথ মন্ডল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলিম ও মো. সামিউল ইসলাম (মন্টি) মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম আলমগীর হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে আরিফুজ্জামান (আরিফ) এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদের বিপরীতে জি এম কামরুজ্জামান, মো. আলমগীর সিদ্দিকী ও শেখ সোহাবার হোসেন প্রার্থী হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রেসক্লাবের ৪৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

আরও খবর