সাতক্ষীরা

হাইকোর্টের রায়ে সত্যের জয় হয়েছে : আনন্দ মিছিলে অ্যাড. আকবর আলী

  ডেস্ক রিপোর্ট ২৭ অক্টোবর ২০২৫ , ৪:০১:২০ অনলাইন সংস্করণ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এবং সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারসহ আসামিরা হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার সকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য এই মিছিল বের হয়ে সমিতি প্রাঙ্গণ ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী, এবং পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন।

সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু পিপি অ্যাড. শেখ আলমগীর আশরাফ, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. শহিদ হাসান, অ্যাড. শাহারিয়ার হাসিব, অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. সিরাজুল ইসলাম, ও অ্যাড. ইব্রাহীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অ্যাড. জি এম ফিরোজ আহমেদ, অ্যাড. এবিএম ইমরান হোসেন শাওন, অ্যাড. মাসুদ শিহাব ছাচ্চু, অ্যাড. বাহারুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান আসাদ, অ্যাড. আবু জাফর, অ্যাড. মাকফুর রহমান, অ্যাড. শাহাজাহান জাহাঙ্গীর, অ্যাড. আব্দুল জলিল (২), অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. আব্দুল জলিল (৩), অ্যাড. শেখ সাইদুর রহমান, অ্যাড. শেখ সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. আজিজুল হক, অ্যাড. শফিকুল আজম, অ্যাড. রেজাউল করিম রকি, অ্যাড. শেখ আব্দুল করিমসহ শতাধিক আইনজীবী।

সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আকবর আলী বলেন, “আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যে মামলায় সাজা দেওয়ার মতো কোনো উপাদানই ছিল না, সেই মামলায় অন্যায়ভাবে জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে সাজা দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায়ে প্রমাণিত হয়েছে, সত্যের জয় অবশ্যম্ভাবী। আমরা এই রায়ের মাধ্যমে নতুন উদ্যমে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে নামবো।”

তিনি আরও বলেন, “আইনজীবীদের প্রতি আমার আহ্বান পাড়া-মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ।”

আরও খবর