সাতক্ষীরা

নবীন আইনজীবীদের বরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবর্ধনা

  ডেস্ক রিপোর্ট ৮ এপ্রিল ২০২৬ , ৪:০৫:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের যোগদান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক এড. মোঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. শেখ আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এড. আলহাজ্ব নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, বিশিষ্ট আইনজীবী এড. আব্দুল মজিদ (২), সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির আহ্বায়ক এড. মিজানুর রহমান পিন্টু, জজ কোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল, নারী ও শিশু পিপি এড. শেখ আলমগীর আশরাফ।
এছাড়াও উপস্থিত ছিলেন এড. এবিএম সেলিম, এড. মোস্তফা জামান, এড. আবু সাঈদ রাজা, এড. শহীদ হাসান, এড. শাহরিয়ার হাসিব, এড. জিএম ফিরোজ আহম্মেদ, এড. সুনীল কুমার, এড. সরদার সাইফ, এড. তোহা কালাম উদ্দীন হিরা, এড. সালাহ উদ্দীন আহম্মেদ, এড. রফিকুল ইসলাম, এড. শামিমা আক্তার মিঠু, এড. আজিজুল হক, এড. এবদুল হক, এড. আসাদুজ্জামান আসাদ, এড. সাইফুল ইসলাম সোহেল, এড. মাগফুর রহমান, এড. আইয়ুব আলী, এড. শফিক উদ্দীন, এড. শফিকুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে ৩৭ জন নবীন আইনজীবীকে ফুলের ক্রেস্ট ও ডায়েরি প্রদান করে বরণ করে নেওয়া হয়। নবীন আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন এড. বিপ্লব ও এড. আব্দুস সালাম। তারা আইন পেশায় সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এড. মোঃ আকবর আলী বলেন, “আইন পেশা একটি মহৎ ও দায়িত্বশীল পেশা। নবীন আইনজীবীদেরকে ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সততা, অধ্যবসায় ও পেশাগত দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে পারলে ভবিষ্যতে তারা বিচারপ্রার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবে। সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিয়মিত অধ্যয়ন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাগত মান উন্নয়নের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। নবীন আইনজীবীরা যদি সততা ও নৈতিকতার সাথে কাজ করেন, তবে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানটি নবীন আইনজীবীদের জন্য উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করে এবং পেশাগত জীবনের শুরুতেই সিনিয়র আইনজীবীদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।

আরও খবর