ডেস্ক রিপোর্ট ১০ জানুয়ারি ২০২৬ , ৫:১৭:২৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার সানজিদা খাতুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, রসূলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ ইমরান ফকির ও সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হাসানসহ অন্যান্যরা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে অংশগ্রহণ করে। পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. মোঃ ঈদুজ্জামান ইদ্রিস।

















