সাতক্ষীরা

সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  ডেস্ক রিপোর্ট ১১ এপ্রিল ২০২৬ , ৩:১০:৫৯ অনলাইন সংস্করণ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অলিউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী প্রমুখ।
এবারের এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন নিয়ে ১৮ টি স্টল মেলায় স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্বাস আলী সরদার।

আরও খবর