সাতক্ষীরা

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে বিএনপির শুভেচ্ছা মিছিল

  ডেস্ক রিপোর্ট ২৪ আগস্ট ২০২৬ , ২:৫৩:৫৬ অনলাইন সংস্করণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপিনেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপিনেতা আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, ফরিদ উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও খবর