প্রেস বিজ্ঞপ্তি ১৬ জুন ২০২৫ , ৩:০০:৫৯ অনলাইন সংস্করণ
জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যা ৭ টায় শহরের পরিবহন কাউন্টার সংলগ্ন বিএনপি নেতা তারিকুল হাসানের বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র নির্যাতিত জনপ্রিয় নেতা সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সাবেক কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, সহ—সভাপতি ও শেখ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক মোঃ মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ ফিরোজ হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমান, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান খান, মুহাম্মাদ হাফিজ প্রমুখ।

















