ডেস্ক রিপোর্ট ১১ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৭:২৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন এর সাথে বুধবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষষ্ঠিত হয়েছে। এ সময়ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য, মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক, কার্যনির্বাহী সদস্য ডাঃ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

















