আবু হাসান, আশাশুনি প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ৪:৩৮:১২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে, কিন্তু এখনো স্বাধীনতার পূর্ণ স্বাদ জনগণ পায়নি। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।
রবিবার (২৫ জানুয়ারি) আশাশুনি উপজেলার আশাশুনি সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে দুর্নীতিবাজদের বর্জন করতে হবে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ‘হ্যাঁ’ ভোটে সিল মারার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে হিন্দু সম্প্রদায়ের জনগণের উদ্দেশ্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, যার যার ধর্ম সে পালন করবেÍকারো ধর্ম পালনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। তিনি আরও বলেন, জেলা আমির থাকা অবস্থায় ৫ তারিখের পর নেতাকর্মীদের মন্দির পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং সব সময় থাকবো”বলে আশ্বাস দেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টা ৩০ মিনিটে তিনি আশাশুনি সদর ইউনিয়নের কোদÐা উত্তরপাড়া হরিমন্দিরে যজ্ঞানুষ্ঠানে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। বিকাল ৩টায় তেঁতুলিয়া বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে বিকাল ৫টায় বড়দল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদের যোগদানের পর ফুল দিয়ে বরণ করে নেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বড়দল বাজারে মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন এবং রাত ৭টায় বুড়িয়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সফরসঙ্গী ও বক্তারা ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবসার মুর্তাজা ও মাওলানা মোশারফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসান, বড়দল ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ, সেক্রেটারি সেকেন্দার আলী, কাদাকাটি ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি সিদ্দিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি ইয়াছিনুর রহমান ও মোখলেছুর রহমান, প্রাক্তন শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, প্রভাষক দীপু কুমার মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডলসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

















