সাতক্ষীরা

সাতক্ষীরায় অবৈধ ইটভাটা ধ্বংস, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৫:০৩:৩৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তর ও  ভ্রাম্যমান আদালত দুটি অনুমোদনহীন ইট ভাটায় অভিযান পরিচালনা করে সাড়ে তিন লাখ টাকা জরিমানা সহ সাউদিয়া নামে একটি ইট ভাটা বুলডেজার দিয়ে গুঁড়িয়ে  দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সাউদিয়া ইটভাটায় ভ্রাম্যমান  আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের  নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর  অভিযান চালায়।
ইটভাটার কোনো বৈধ কাগজপত্র এবং ভ্যাট-ট্যাক্সের নথিপত্র না থাকায় ভাটা মালিক কামরুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানাসহ  ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পরবর্তীতে পার্শ্ববর্তী  আব্দুল কুদ্দুসের এসবি ব্রিকসে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায়  তার ইটভাটার কাঁচা ইট ধ্বংস করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের  সহকারী পরিচালক  শরিফুল ইসলাম।

আরও খবর