মো. রাজু সিদ্দিকী ৭ জানুয়ারি ২০২৫ , ১:৫৪:৩৬ অনলাইন সংস্করণ
শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা ফিড ব্যবসায়ী মো. রবিউল ইসলাম রবি গত (০৬ জানুয়ারি) আনুমানিক রাত ১১:০০ সময় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি শহরের সিদ্দিক সুপার মার্কেটের বিশিষ্ট মৎস্য ও ফিড ব্যবসায়ী ডাবলু এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ডাবলুর বড় ভাই ও মো: রুহুল কুদ্দুসের তিন ছেলের মধ্যে রবিউল ইসলাম রবি বড় ছেলে ছিলেন। তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

















