সাতক্ষীরা

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আলোচনা সভা

  আবু সাঈদ ৮ জানুয়ারি ২০২৫ , ১১:৫৩:২৭ অনলাইন সংস্করণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর ডিজিটাল কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও এ্যডভোকেট নুরুল ইসলাম, সদর থানার ওসি অপরেশন শুসান্ত ঘোষ, গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক আবু সাঈদ।
এ সময় উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার নারান চন্দ্র মন্ডল, সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস, ইউপি সচিব আব্দুর রাজ্জাক। রফিকুল ইসলাম, সুসীল শ্রেণীর প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যাক্তিরা।

আরও খবর