ডেস্ক রিপোর্ট ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩৫:১২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কামারবায়সা গ্রামে গতকাল ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় নতুন একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মাওলানা জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে এ উন্নয়নমূলক কার্যক্রমকে স্বাগত জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ সড়কটি পাকাকরণের দাবি ছিল। কাঁচা রাস্তা থাকায় বিশেষ করে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হতো, কৃষিপণ্য বাজারজাত করতে অসুবিধা হতো, এবং জরুরি প্রয়োজনে যোগাযোগেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।
চেয়ারম্যান মফিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এটি মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অংশ। রাস্তা পাকাকরণ সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।”
গ্রামবাসীরা এ উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ইউনিয়ন পরিষদ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















