সাতক্ষীরা

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বধির কল্যাণ সংঘের সৌজন্য সাক্ষাৎ

  ডেস্ক রিপোর্ট ৩০ আগস্ট ২০২৫ , ৩:০৭:০১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোয়াইব আহমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সংঘের সভাপতি সাইফুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা এ সাক্ষাতে যোগ দেন। এসময় সংঘের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মোকলেসুর রহমান, নির্বাহী সদস্য শ্রী রাম প্রসাদ সাধু, মোঃ মিঠুন হোসেন ও সাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর